মীনা এবং রাজু দুই ভাইবোন। রাজু ছেলে তাই বাসা থেকে ফেসবুক ব্যবহার করার অনুমতি পেয়েছে!
কিন্তু মেয়ে বলে মীনাকে ফেসবুক ব্যবহার করতে দিল না বাসা থেকে।
কিন্তু রাজুর ফেসবুক চালানো দেখে মীনারও খুব ইচ্ছে করল ফেসবুক একাউন্ট খোলার। তাই সে একদিন চুপ করে রাজুর ল্যাপটপ থেকে ফেসবুক একাউন্ট খুলে ব্যবহার শুরু করল!
একদিন রাতে হঠাৎ মীনার ঘুম ভেঙে যেতেই মীনা বুঝতে পারল বাসায় চোর এসেছে। ভয়ে কাউকে ডাকতেও পারল না মীনা। কিন্তু মীনা ছিল খুবই বুদ্ধিমতি। তাই সে ফেসবুক ওপেন করেই status দিল, বাসায় চোর এসেছে, সাহায্য দরকার।
সেই status দেখেই এলাকায় লোকজন মীনাদের বাসায় এসে চোরটাকে ধরে ফেলল!! আর সবাই মীনার ফেসবুক ব্যবহার করা এবং উপস্থিত বুদ্ধির প্রসংশা করতে লাগল!!
আর লোকজনের কথা শুনে মীনার বাসার সবাই লজ্জা পেল কারণ তারা মীনাকে ফেসবুক ব্যবহার করতে না করেছিল! তারপর সবাই চলে যেতেই মীনার দাদী বলল, ছেলে হোক আর মেয়ে হোক এখন থেকে সবাই ফেসবুক ব্যবহার করবে।
এরপর মীনা তার নিজস্ব ল্যাপটপ পেল এবং সুখে শান্তিতে ফেসবুক ব্যবহার করতে লাগল!!

0 comments:
Post a Comment