Jan 31, 2018

ধুপপানি ঝর্না

BY Raj Ahmed IN No comments

যারা ধুপপানি ঝর্না দেখতে যান, তারা যদি একটু সময় হাতে নিয়ে যান তাহলে আরও দুইটা সুন্দর ঝর্না দেখতে পাবেন। ঝর্না দুইটার নাম হলো - নখাটা এবং মুপ্পোছড়া।




আমরা শনিবার সকালে কাপ্তাই পৌঁছে, তারপর বিলাইছড়ি উপজেলার গিয়েছিলাম টলারে করে। এরপর দুপুরে খেয়েই এই নখাটা এবং মুপ্পোছড়া ঝর্না দেখতে গিয়েছিলাম। বিলাইছড়ি থেকে নৌকা এবং পায়ে হেটে যেতে হয়। মোটামুটি ঘন্টা খানেক সময় লাগে। পরেরদিন রবিবার আমরা ধুপপানি ঝর্না দেখে ঢাকায় ফিরেছিলাম।
যেভাবে যাবেন : ঢাকা থেকে কাপ্তাই বাসে। তারপর টলারে বিলাইছড়ি উপজেলায়। এরপর নৌকাওয়ালা আপনাকে নিয়ে যাবে এই দুই ঝর্না দেখাতে। গাইডও নৌকাওয়ালাই ঠিক করে দিবে।

আধুনিক মীনা কার্টুন!

BY Raj Ahmed IN No comments

মীনা এবং রাজু দুই ভাইবোন। রাজু ছেলে তাই বাসা থেকে ফেসবুক ব্যবহার করার অনুমতি পেয়েছে!😳 
কিন্তু মেয়ে বলে মীনাকে ফেসবুক ব্যবহার করতে দিল না বাসা থেকে।😢 মীনার দাদী বলে, মাইয়া মানসের কাম হইল রান্না করা! ফেসবুক চালাইবো তো পোলারা!!😳 
কিন্তু রাজুর ফেসবুক চালানো দেখে মীনারও খুব ইচ্ছে করল ফেসবুক একাউন্ট খোলার। তাই সে একদিন চুপ করে রাজুর ল্যাপটপ থেকে ফেসবুক একাউন্ট খুলে ব্যবহার শুরু করল!😊 ফেসবুক ব্যবহার করে মীনার ভাল লাগল এবং বন্ধুর সংখ্যাও অনেক হয়ে গেল!!😊 
একদিন রাতে হঠাৎ মীনার ঘুম ভেঙে যেতেই মীনা বুঝতে পারল বাসায় চোর এসেছে। ভয়ে কাউকে ডাকতেও পারল না মীনা। কিন্তু মীনা ছিল খুবই বুদ্ধিমতি। তাই সে ফেসবুক ওপেন করেই status দিল, বাসায় চোর এসেছে, সাহায্য দরকার।😿
সেই status দেখেই এলাকায় লোকজন মীনাদের বাসায় এসে চোরটাকে ধরে ফেলল!! আর সবাই মীনার ফেসবুক ব্যবহার করা এবং উপস্থিত বুদ্ধির প্রসংশা করতে লাগল!!😉 
আর লোকজনের কথা শুনে মীনার বাসার সবাই লজ্জা পেল কারণ তারা মীনাকে ফেসবুক ব্যবহার করতে না করেছিল! তারপর সবাই চলে যেতেই মীনার দাদী বলল, ছেলে হোক আর মেয়ে হোক এখন থেকে সবাই ফেসবুক ব্যবহার করবে।😊
এরপর মীনা তার নিজস্ব ল্যাপটপ পেল এবং সুখে শান্তিতে ফেসবুক ব্যবহার করতে লাগল!!😜😜

রাজা ও তার মেয়েদের আধুনিক ভালবাসা

BY Raj Ahmed IN No comments

এক রাজার ৪ মেয়ে ছিল। একদিন তিনি তার ৪
মেয়েকে ডেকে প্রশ্ন করলেন -
আচ্ছা মা, তোমরা আমাকে কতোটুকু ভালবাসো???

-১ম মেয়ে: বাবা, আমি আপনাকে iphone এর মত ভালোবাসি।
-২য় মেয়ে: আমি তোমাকে samsung এর মত ভালোবাসি। 
-৩য় মেয়ে: আমি তোমাকে sony ericsson এর মত ভালোবাসি।
-৪র্থ মেয়ে: বাবা আমি তোমাকে nokia 3310 এর মত ভালোবাসি।



ছোট মেয়ের কথা শুনে রাজার মাথা তো প্রান চাটনি হয়ে গেল।
সে মনে মনে ভাবল:-
আমার প্রথম ৩ মেয়ের ভালবাসা খুব দামি, কিন্তু ছোট মেয়ের ভালবাসা এত কমদামি?? নাহ্! ঐ ফহিন্নিরে বনবাসে পাঠামু।
যথারিতি রাজা বাকি ৩ মেয়েকে রাজ্যের ৩ অংশ তাদের ভালবাসার মোবাইল দিয়ে দিল। আর ছোট মেয়েকে nokia 3310 দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিল ।
একদিন এক রাজপুত্র জঙ্গলে শিকার করতে এসে ঐ মেয়ের সাথে প্রেম এবং বিয়েও করে ফেলল।
যথারিতি বিয়েতে রাজাকে দাওয়াত দেয়া হল । রাজা ও তার বাকি ৩ মেয়ে বিয়েতে গেল। রাজা খেতে বসেছে, সেই সময় রাজার আচার খাওয়ার শখ হল। রাজা যার তার আচার খায় না। রাজা তার ৩ মেয়ের কাছে মোবাইল চাইল, যাতে বাসায় ফোন করে কাউকে দিয়ে আচার আনাতে পারে।
কিন্তু তাদের কারো ফোনেই চার্জ ছিল না। সেই সময় সেই nokia 3310 নিয়ে হাজির হল তার ছোট মেয়ে! রাজা দেখে আশ্চর্য হল। তার রাজ্যে কল দিয়ে আচার এবং কাচা আম চেয়ে পাঠালো।
আম আনা সম্ভব না হওয়ায় রাজার ছোট মেয়ে তার nokia 3310 মোবাইল দিয়ে আম গাছে ঢিল হিসেবে মেরে আম পেরে দিল!!
তখন রাজা বুঝতে পারলো তার ছোট মেয়ের ভালবাসা কেমন long lasting এবং মজবুত!!! 

Jan 25, 2018

এক দিনের ভ্রমণ-সিরাজগঞ্জ

BY bdfuntour IN 1 comment

এক দিনের ভ্রমণ
যাদের হাতে সময় কম কিন্তু ঘুরে বেড়াতে ইচ্ছে করে, এই লেখাটা তাদের জন্য।
এক দিনের জন্য আপনি ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের ৩ টা জায়গা। সেগুলো হলো রবীন্দ্র কাচারী বাড়ি, নবরত্ন মন্দির এবং যমুনা নদী।
যেভাবে যাবেন : সিরাজগঞ্জ যাওয়ার জন্য মহাখালী বাসস্ট্যান্ড থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর অভি এবং এসআই এই কোম্পানির বাস ছাড়ে। ভাড়া ২৫০ টাকা জনপ্রতি। তবে যারা এসি বাসে যেতে চান তারা মিরপুর ২ এ চলে যাবেন। ওখান থেকে ঢাকা লাইন কোম্পানির এসি বাস ছাড়ে। ভাড়া ৪০০ টাকা। এছাড়া আপনি উওরবঙের যেকোন বাসেই যেতে পারেন, তবে আপনাকে নামতে হবে কডডার মোড়ে অথবা সিরাজগঞ্জ রোডে।
রবীন্দ্র কাচারী বাড়ি : এইটা অবস্থিত সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায়। আপনি সিরাজগঞ্জ পৌঁছে পাবনার বাসে উঠে শাহাজাদপুর চলে যাবেন। ভাড়া নিবে ৫০ টাকা। তারপর শাহাজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ডে নামবেন। ওখান থেকে ভ্যানে করে যাবেন রবীন্দ্র কাচারী বাড়ি। ভ্যান ভাড়া জনপ্রতি ৫ টাকা।
রবীন্দ্র কাচারী বাড়ি দেখে আপনি দুপুরের খাবার শাহাজাদপুরেও খেতে পারবেন অথবা আপনি চাইলে সিরাজগঞ্জ রোডে ফুড ভিলেজেও খেতে পারবেন।
নবরত্ন মন্দির : সিরাজগঞ্জের হাটিকুমরুলে এটা অবস্থিত। শাহাজাদপুর থেকে আপনি যেকোন বাসে উঠে সিরাজগঞ্জ রোডে আসবেন। ভাড়া নিবে ৩০ টাকা। সিরাজগঞ্জ রোড় থেকে ভ্যানে করে যেতে হবে আপনাকে। ভ্যান ভাড়া জনপ্রতি ১০ টাকা। তবে বৃষ্টি হলে রাস্তা খারাপ হয়ে যায়, তখন ভাড়া বৃদ্ধি পায়।


যমুনা নদী : যমুনা নদীর পাড় খুবই সুন্দর জায়গা। পুরোটাই বাধানো। নবরত্ন মন্দির দেখে আপনি আবারও সিরাজগঞ্জ রোডে আসবেন। তারপর লোকাল বাসে করে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ডে আসবেন। বাস ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা। তারপর রিক্সা নিয়ে সরাসরি নদীর পাড়। রিক্সা ভাড়া পড়বে ৪০ টাকা। এরপর আপনি দুই জায়গায় যেতে পারেন নদীর পাড় দিয়ে, একটা হল Hard Point (লোকাল লোকজন বলে ক্লোজার) এবং আরেকটা হলো চায়না বাধ। এই দুই জায়গায় আপনি রিক্সা এবং নৌকা দুটোতেই যেতে পারবেন। নৌকা ভাড়া পড়বে ৪০ টাকা জনপ্রতি। নৌকাতে ঘুরতেই বেশি ভাল লাগবে বিকেল বেলায়।
এবং ঢাকায় ফেরা : এরপর আপনি চাইলে সিরাজগঞ্জ শহরটা ঘুরে দেখতে পারেন। ছোট শহর। ব্যাটারি চালিত রিক্সায় ১ ঘন্টাতেই শেষ করতে পারবেন। তবে মনে রাখবেন সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৭ টায়। অবশ্য আপনি চাইলে কডডার মোড়ে গিয়ে উওরবঙ থেকে ঢাকাগামী যে কোন বাসেই উঠতে পারবেন।
(বি. দ্রঃ আপনি চাইলে পাবনা অথবা শাহাজাদপুরের বাসে উঠে সরাসরি রবীন্দ্র কাচারী বাড়িতে যেতে পারেন)